প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগ নেতার গাড়ি ব্যবহার করে লং মার্চে অংশগ্রহণ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চে আওয়ামী লীগ নেতার প্যারাডো গাড়ি ব্যবহার করে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।আজ রবিবার (৬ সেপ্টেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি করেছেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সবসময় বলতেন আওয়ামী লীগের বাড়িঘর এবং ধনসম্পদ দখল করতে হবে। আজকের ঘটনায় তার কিছুটা নমুনা পাওয়া গেলো! গতকাল নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার প্যারাডো গাড়ি ব্যবহার করে লংড্রাইভ করেছেন। গাড়িটি আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার জন্য উপহার দেওয়া হয়েছিল, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের উদ্দেশ্যে গাড়িটি দখল করা হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।তিনি আরও লিখেছেন, গতকালের লং মার্চের পিকনিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং গণহত্যার বিচারের দাবিতে কেন কোনো বক্তব্য ছিল না, তা বোঝার চেষ্টা করুন।
কারণ, এই লং মার্চের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করা। এবং সেই লক্ষ্যে উসকানিমূলক স্লোগান ও লাঠিসোঁটা নিয়ে গিয়েছে। তবে বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতের পাতানো ফাঁদে পা দেয়নি। দেখা যাক, এ বিষয়ে এনসিপি দলীয় কোনো ব্যবস্থা নেয় কিনা!জামায়াতের আমিরকে নিয়ে ছাত্রদলের স্লোগানে উত্তাল নেটদুনিয়া।প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১০ | আপডেট: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৮
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান জামায়াতের লং মার্চ এবং দলটির আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিয়েছেন। পরবর্তীতে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।রাজধানীর একটি মেট্রো স্টেশনের সামনে আয়োজিত ওই সমাবেশে ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতাকর্মীদের ‘রফিক কাকু জানেন নাকি, গালিবাজদের নায়ক আপনি’; ‘লং মার্চ না লং ড্রাইভ, লং ড্রাইভ লং ড্রাইভ’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।বিরোধী দলের লং মার্চে ভাসানীর হাঁটার কষ্টও নেই: আনিস আলমগীর।প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৫ | আপডেট: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিরোধী দলের এই লং মার্চে মওলানা ভাসানীর সেই হাঁটার কষ্টটুকুও নেই বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর।
তিনি লিখেছেন, “বিরোধী দলের লং মার্চে মওলানা ভাসানীর সেই হাঁটার কষ্টটুকুও নেই। নেতাকর্মীরা প্রাডোসহ নানা গাড়িতে চড়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন। সময় বদলেছে, লং মার্চও আপগ্রেড হয়ে ‘ফোর-হুইল ড্রাইভ’ হয়েছে! এই ‘ঢাকা-চট্টগ্রাম পিকনিক’-এর সমাপ্তি কিভাবে হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।”তিনি আরো লিখেছেন, “চীনের ঐতিহাসিক ‘লং মার্চ’কে বাংলাদেশে রাজনৈতিকভাবে জনপ্রিয় করেছিলেন মওলানা ভাসানী। ১৯৭৬ সালে ফারাক্কা বাঁধের প্রতিবাদে তিনি রাজশাহী থেকে কানসাট পর্যন্ত হেঁটে যে লং মার্চ করেছিলেন, সেটি ছিল সত্যিকারের গণপদযাত্রা।”
তিনি জানান, এটাকে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে একটা রাজনৈতিক পিকনিক বলেই মনে হচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য পিকনিকের ফলাফল কী হয়, সেটাই দেখার বিষয়।জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগ আন্দোলনে ফেরার চেষ্টা করছে।প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৪ আপডেট: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁধে ভর করে আওয়ামী লীগ আন্দোলনে ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘এই মুহূর্তে আওয়ামী লীগ জামায়াতের সব দাবির প্রতি সংহতি জানাচ্ছে।’আজ শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।৬ দফা দাবিতে লং মার্চ করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। লং মার্চে দেওয়া এক বক্তব্যে দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছেন বলে দাবি করেছেন রাশেদ খান।
তিনি বলেন, ‘আজ জামায়াতের আমির বলেছেন, ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনে নামবেন। আর শেখ হাসিনা বলে রেখেছে, ডিসেম্বরে দেশে ফিরবে। গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন পোস্ট করেছে- NO GAS, NO BILL, NO Service, NO TAX এবং স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা হুবহু একই পোস্ট করেছে।’
রাশেদ খান বলেন, ‘এই মুহূর্তে আওয়ামী লীগ জামায়াতের সব দাবির প্রতি সংহতি জানাচ্ছে। আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক ও সুশীলরাও জামায়াতের দাবিকে সাধুবাদ জানাচ্ছে। যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কোনো আন্দোলন সফল করতে পারবে না। সেক্ষেত্রে জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগ আন্দোলনে ফিরে আসতে চেষ্টা করছে।’আজ জামায়াতের আমিরের বক্তব্যে বিষয়টি আরো স্পষ্ট হলো বলে মন্তব্য করেন রাশেদ খান।
তিনি বলেন, ‘এই মুহূর্তে ক্ষমতা সবচেয়ে বড় শত্রু। আর সেই সূত্রে জামায়াত-আওয়ামী লীগ রাজনৈতিক মিত্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ জানে জামায়াত কখনো ক্ষমতায় বসতে পারবে না। কিন্তু তাদের দিয়ে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে। আর সেই বিশৃঙ্খলা সৃষ্টির নিমিত্তেই জামায়াতের এই লং মার্চ।’
লং মার্চের দাবিতে গণহত্যার বিচার থাকলেও, বক্তব্যে জামায়াত নেতারা বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন বলে দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার চায়নি....। ৭১-এর গণশত্রু আর ২৪ এর গণশত্রু আজকে ক্ষমতার স্বার্থে মিলেমিশে একাকার হয়ে গেছে।
অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে: ঢাবি শিক্ষক মোনামী।প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৬ | আপডেট: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৭বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত তাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিবির সমর্থক বা শিবিরের সঙ্গে যুক্ত, ক্লাসের মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই হয়রানির তালিকায় তাকেও রাখা হয়েছে।
এ বিষয়ে অবগত হওয়ার পর তিনি জড়িতদের খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের সিদ্ধান্ত নেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে বলে জানান এই শিক্ষিকা।
তিনি বলেন, ‘অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শোনানো হচ্ছে। তা-ও আবার ঢাবির ছেলেরাই। পলিটিক্যাল রাইভেল যেহেতু, তার ওপর আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে?’
মোনামী বলেন, ‘এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। কিন্তু তাদের যা দরকার তা হলো একজন নারীকে হয়রানি করা, সে যে-ই হোক না কেন।বিয়ের অনুষ্ঠানে পুড়ে মরা গেলেন ২২ অতিথিরোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের সহায়তা চাইলেন হুমায়ুন কবিরকিশোরগঞ্জে আ. লীগের ২৩ নেতাকর্মী গ্রেপ্তারআহত পেঙ্গুইনের সুস্থতায় এবার তামা-দস্তার বিশেষ পোশাকবাবার মারধরে আহত শিশু সাবিহা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ মায়েরআ. লীগ নেতার গাড়ি করে লং মার্চে অংশ নিয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারীলেবাননে হাসপাতালে হামলার দায় স্বীকার করল ইসরায়েলরংপুরে ৪ খুনের রহস্যে নতুন মোড়, আদালতে সাক্ষী শান্তের জবানবন্দি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন