প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের সদর উপজেলার কেতার মোড় এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে। একই সাথে, একটির গোডাউনের মালিককে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা।
সোমবার (১৩ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলার উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের দ্বারা পরিচালিত এক মোবাইল কোর্টে এ ব্যবস্থা নেওয়া হয়।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘনের দায়ে কেতার মোড়ের সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালানো হয়। সেই সময় পরিবেশ অধিদপ্তর প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করে। সাথে সাথে সতর্কতামূলকভাবে গোডাউন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ সেখানে উপস্থিতদের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। একই সাথে পরিবেশ রক্ষায় আইন মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন