প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে একটি বৃহৎ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে সৌদি আরব নিজেদের নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করা হলো।
সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সম্প্রতি রিয়াদ সফর করেন এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এটি তাদের এক মাসের মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ। বৈঠকের সময় উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতার এই চুক্তিতে সই করা হয়।
সামরিক চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, হুথি বিরোধী যুদ্ধের প্রেক্ষাপটে সিরিয়া সৌদি আরবকে কী ধরনের সহায়তা প্রদান করতে পারে, সেই ভিত্তি চুক্তির মাধ্যমে তৈরি হয়েছে। এর আগে সিরীয় এক কূটনীতিক জানিয়েছিলেন, দুই দেশের যেকোনো সামরিক কিংবা অভিজ্ঞতা বিনিময় সরকারি চুক্তির মাধ্যমে সম্পন্ন হবে।
প্রতিরক্ষা খাতের পাশাপাশি, সিরিয়ার অভ্যন্তরীণ উন্নয়নকে জোরদার করতে সৌদি আরব ৪০ কোটি ডলারের বেশি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্ক পুনর্গঠনে সৌদি সরকার শুরু থেকেই সহায়তা করে আসছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন