প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দাকোপে কৃষকদের সঙ্গে এবং বিভিন্ন আর্থিক ও সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি গতকাল সোমবার, বেলা ১১টায় উপজেলা কৃষক হল রুমে অনুষ্ঠিত হয়, যা কৈইকা কনসার্ণ ওয়ার্লাইডের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা “জাগ্রত যুব সংঘ” (জেজেএস) এর বাস্তবায়নে করা হয়েছিল।
জাগ্রত যুব সংঘের (জেজেএস) উপজেলা সমন্বয়কারী শোয়াইব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদাউস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের ম্যানেজার প্রভাষ চন্দ্র মন্ডল, অত্র উপজেলা সদরের পূবালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক এমডি রবিউল ইসলাম, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক উত্তম কুমার পাল, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক সুমন রায়, অগ্রণী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক জি এম শরিফুল ইসলাম, জেজেএসএর মাঠ সংগঠক যথাক্রমে সত্যরঞ্জন বিশ্বাস, রতন কুমার দাস, তাসলিমা খানম, আব্দুর রবসহ উপকারভোগী কৃষক-কৃষানীরাও বক্তৃতা করেন। এই অনুষ্ঠানে বক্তারা কৃষককে বাঁচাতে এবং কৃষি খাতের বিভিন্ন সমস্যা দূরীকরণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন