প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা ঘটতে থাকায় দুই দেশের মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টা জোরদার করেছে পাকিস্তান। এই প্রেক্ষাপটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি তেহরানে ইরানের স্বরৃষ্টিমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছেন। পাল্টাপাল্টি সামরিক উত্তেজনায় আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির ওপর চাপ সৃষ্টি হয়েছে। শনিবার (৬ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড তথা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালির দিকে যারা অগ্রসর হচ্ছিল, তাদের মধ্যে চারটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে গোরুক ও কেশম দ্বীপে থাকা নজরদারি রাডার স্থাপনায় হামলা চালিয়ে দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের দাবি, এই পদক্ষেপটি সামুদ্রিক হামলা প্রতিরোধ এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে। একই সঙ্গে কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে প্রতিহত করার কথাও জানা গেছে মার্কিন বাহিনীর পক্ষ থেকে। তবে ইরান জানাচ্ছে, রাডার স্থাপনায় হামলা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র তথ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর জবাবে মার্কিন বিমানঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের প্রতিক্রিয়া ছিল ‘সতর্ক, দৃঢ় ও আনুপাতিক’। কুয়েত জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। বাহরাইনও তিনটি ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর এ হামলার নিন্দা জানিয়েছে। তাদের আশঙ্কা, চলমান সংঘাত উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। এদিকে, যুদ্ধ পুরোপুরি বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতা। তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের বার্তা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পৌঁছে দেয়া হয়েছে। উভয় পক্ষই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন