প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভেনেজুয়েলা এবং ইসরায়েল, এই দুই দেশের মধ্যে আবার কনস্যুলার সেবা চালু হতে যাচ্ছে। মঙ্গলবার উভয় দেশের সরকার এই তথ্য নিশ্চিত করেছে।
২০০৯ সাল থেকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর ভেনেজুয়েলার পররাষ্ট্রনীতিতে এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসাবে ধরা হচ্ছে।
১৭ বছর আগে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ভেনেজুয়েলা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। এরপর থেকে দুই দেশের সম্পর্ক দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার পররাষ্ট্রনীতিতে একটি পরিবর্তন দেখা যাচ্ছে।
জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। এর ফলে ইরানের সঙ্গে ভেনেজুয়েলার দীর্ঘদিনের সম্পর্কেও প্রভাব পড়েছে। বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসের নেতৃত্বে ভেনেজুয়েলা সরকার পরিচালিত হচ্ছে। জুন মাসে একটি প্রাণঘাতী ভূমিকম্পের পর ইসরায়েল ভেনেজুয়েলায় একটি মানবিক সহায়তা দল পাঠিয়েছিল।
ওই দলের সফরের পর, দুই দেশের জ্যেষ্ঠ শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়।
এই আলোচনা শেষে, দুই দেশ আবার কনস্যুলার সেবা চালুর বিষয়ে একমত হয়েছে। কনস্যুলার সেবা হলো, বিদেশে বা অন্য রাষ্ট্রে অবস্থিত কোনো দেশের দূতাবাস বা কনস্যুলেট অফিস থেকে ওই দেশের নাগরিক ও প্রবাসীদের প্রদানের জন্য বিভিন্ন দাপ্তরিক ও আইনগত সহায়তা।
এর মাধ্যমে পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, নথিপত্র সত্যায়ন, এবং জরুরি ভ্রমণ অনুমতিপত্রও প্রদান করা হয়। ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল রাষ্ট্র ও ভেনেজুয়েলার ইহুদি সম্প্রদায়ের মধ্যকার সম্পর্কের গুরুত্ব দুই দেশই স্বীকার করে।
দুই সরকারের মতে, এই সম্পর্ক দুই দেশের মধ্যে বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সেতু।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই বক্তব্য প্রকাশ করেছে। এর মাধ্যমে দীর্ঘদিনের বৈরিতার পর দুই দেশের মধ্যে আবার যোগাযোগ বাড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। ভেনেজুয়েলার সঙ্গে ইরানের বহু বছরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তেল উৎপাদনকারী দেশ হিসেবে, ভেনেজুয়েলা দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্মুখীন রয়েছে। এসব নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি ও তেল খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হস্তক্ষেপের বিরুদ্ধে ইরান সমালোচনা করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন