প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের মেহেন্দীগঞ্জে কীর্তনখোলা নদীর পাড় ভেঙে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলতলা এলাকার ঘটনাটি ঘটে, যেখানে নিখোঁজের দুই দিন পর সোমবার (২০ জুলাই) দুপুর দেড়টার সময় কীর্তনখোলা নদী থেকে বরিশাল সদর নৌ পুলিশের পক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, বেলতলা এলাকায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌ পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে মরদেহটি। পরিচয় শনাক্ত করার পর নিশ্চিত হওয়া যায়, এটি গত শনিবার নদীতে নিখোঁজ হওয়া শিশু আব্দুল্লাহর ৫ বছর মরদেহ। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায়, গত শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার ভাসানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা গ্রামে দুর্ঘটনা ঘটে। কৃষক আজিজুল গাজী দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে নিয়ে যান। এ সময় তার পাঁচ বছরের শিশুসন্তান আব্দুল্লাহ নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নদীভাঙনের কারণে পায়ের নিচের মাটি ধসে পড়ে শিশুটি নদীতে তলিয়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন