প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (০৮ জুন) রাতে নগরীর ভাটিখানা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: রাসেল হাওলাদার (২৯)। তিনি কাউনিয়া থানাধীন কাউনিয়া ব্রাঞ্চ রোড (০৭ নং ওয়ার্ড) এলাকার মৃত কামাল হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএমপি কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সনজীত চন্দ্র নাথ-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ চৌকস টিম থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনায় নিয়োজিত ছিল। সোমবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কাউনিয়া থানাধীন ০৭ নং ওয়ার্ডের ভাটিখানা বাজার এলাকায় মাদক বেচাকেনা চলছে।
সংবাদটি পাওয়ার পরপরই ওসির দিকনির্দেশনায় পুলিশের বিশেষ আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং চারদিক থেকে ঘেরাও করে মো: রাসেল হাওলাদারকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাউনিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং বরিশাল নগরীকে মাদকমুক্ত করার লক্ষ্যে বিএমপির এই ধরনের চিরুনি অভিযান নিয়মিত চলমান রয়েছে।
ধৃত মাদক কারবারি রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও বজায় থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন