প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলা সদরের উপজেলা মোড়ে অবস্থিত ‘লেডি জোন বিউটি পার্লার’-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে অভিযান চলাকালীন দেখা গেছে, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স আপডেট করা হয়নি।
এছাড়া একাধিক পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই এবং কিছু পণ্য মেয়াদোত্তীর্ণ হয়ে বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত হতে দেখা যায়।
এসব অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা একটি মামলায় এই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পুরো অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মামলার প্রসিকিউশন পরিচালনা করেন এসআই মো. মান্নান। অভিযানের শেষে সংশ্লিষ্টদের সঙ্গে মানবিক আচরণের ভিত্তিতে প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে অবহিত করা হয় এবং এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন