প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে কটূক্তি করার কারণে সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামিনের আবেদন আদালত প্রত্যাখ্যান করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ প্রদান করেন।
শুনানির পর আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি জানান, তারা জামিনের আবেদন করেছিলেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করেছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাত আব্দুল্লাহর বক্তব্য বা গালিগালাজের কারণে মামলার বিষয়টি আলোচনায় এসেছে, কিন্তু তা মামলার এজাহারে উল্লেখ নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও এই বিষয়ে শুনানিতে কিছু উল্লেখ করেননি।
আইনজীবী রবি আরও জানান, ৪ জুনের একটি মামলায় সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যা তার সঙ্গে সম্পর্কিত নয়। তিনি এটিকে রাজনৈতিক হয়রানি বলে দাবি করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকির রহমান মন্তব্য করেন, সিফাত আব্দুল্লাহ “ফ্যাসিবাদের দোসর”। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালত তার জামিন নামঞ্জুর করেছে।
তিনি আরও বলেন, সিফাত পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবে কাজ করেছেন এবং ৫ আগস্টের আগে থেকেই ফ্যাসিস্টদের পক্ষে কাজ করে আসছেন।
তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলীর নাছের খান এসব অভিযোগ অস্বীকার করে জানান, সিফাত আব্দুল্লাহ এনসিপির একজন সক্রিয় কর্মী। তিনি দাবি করেন, বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সিফাত সক্রিয় ভূমিকা রেখেছেন এবং তার আন্দোলনের ছবি ও ভিডিও রয়েছে।
আলীর নাছের খান আরও বলেন, সিফাতকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে, যা নতুন ফ্যাসিজমের একটি অংশ বলেও মন্তব্য করেন।
পুলিশ জানায়, ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় ৪ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন