প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন মৌসুম শুরু হওয়ার আগে, সান্ডারল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে লিভারপুর একটি বড় জয় পেয়েছে। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর, ইরাওলার প্রথম ম্যাচে জয় পেয়েছেন। তবে, অধিনায়ক ইংলিশ তারকা ডিফেন্ডার জো গোমেজের চোট কোচ ইরাওলার উদ্বেগ বাড়িয়েছে। আগে থেকেই দলের রক্ষণে সমস্যা ছিল।
লিভারপুল অধিনায়কের এই চোট ইরাওলারকে আরো চিন্তায় ফেলেছে। বরখাস্ত হওয়া কোট আর্নে স্লটের স্থলাভিষিক্ত হয়ে আছেন ইরাওলার। শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে প্রীতি ম্যাচে লিভারপুর ৪-২ গোলে সান্ডারল্যান্ডকে পরাজিত করেছে। এই ম্যাচে কিয়েরান মরিসন, ডমিনিক সোবোসলাই, ফেডেরিকো কিয়েসা এবং লুইস কৌমাস প্রত্যেকেই একটি করে গোল করেছেন।
ম্যাচের শুরুতেই অষ্টম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিভারপুলের অধিনায়ক এই সেন্টার-ব্যাক। গোমেজের মাঠ ছাড়ায়, ইরাওলার রক্ষণভাগের সংকট আরো বৃদ্ধি পায়। এ্যানফিল্ডে নতুন আসা জেরেমি জ্যাকেট এখনও ফিটনেস সমস্যা কাটিয়ে ধীরে ধীরে দলে ফিরছেন। অন্যদিকে, জিওভান্নি লিওনি দীর্ঘদিনের চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।
এর আগে সপ্তাহের শুরুতে, নবনিযুক্ত কোচ ইরাওলার রক্ষণভাগে স্কোয়াডে বেশ সমস্যার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, 'সম্ভবত সবচেয়ে খারাপ খবর হলো শুরুতেই বড় চোট পাওয়া। আমরা খুশি ছিলাম, কারণ অনুশীলনের পুরো সময়টা কোনো খেলোয়াড়কে না হারিয়েই কাটাচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শুরুতেই আমরা জো’কে হারালাম।'
তিনি আরও যোগ করেন, 'জেরেমির ক্ষেত্রে আমরা ধীরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। কাঁধের চোটের কারণে সে অনেক মাস মাঠের বাইরে ছিল। তাই আমরা তাকে নিয়ে তাড়াহুড়া করব না। সম্ভবত যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে সে খেলবে এবং ধীরে ধীরে ম্যাচ খেলার সময় পাবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন