প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালী, ১৭ সেপ্টেম্বর ২০২৬:পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পটুয়াখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীনস্থ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক জনাব আনোয়ার হোসেন বাদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মাসুদ করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান।
এ সময় সরকারি জুবিলী স্কুলের শিক্ষক আব্দুল হালিম, ইটবাড়িয়া ইউসি কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মাহফুজ আনাম, স্কেলেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব জুবায়ের মামুনসহ বিভিন্ন বৃত্তিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সাফল্যের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের ধন্যবাদ জানান।
পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি আনোয়ার হোসেন বাদল সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন