প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একদলীয় শাসন ব্যবস্থায় কখনোই বিশ্বাস করে না। গণতন্ত্রের প্রতিষ্ঠা ও রক্ষা করার লক্ষ্যে দলটি গত পাঁচ দশক ধরে আন্দোলন ও সংগ্রামে লিপ্ত রয়েছে।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায় এমন মন্তব্যের প্রতিক্রিয়াস্বরূপ বিএনপির মহাসচিব বলেন, ‘বিরোধীদলীয় নেতা কী বলেছেন, সে সম্পর্কে জানতে চাইলে তাকে প্রশ্ন করা উচিত। আমাদের শুধু বলতে হবে, আমরা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী নই। আমরা একমাত্র দল, যারা গত পঞ্চাশ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অনেক দীর্ঘকাল বিদেশে নির্বাসিত ছিলেন। তাই এই বিষয়ে বিএনপিকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল। তারা গণতন্ত্রের প্রতি বিশ্বাসী নয়।’
মালয়েশিয়ায় আসন্ন প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। সেইসঙ্গে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হবে।’ তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক স্বার্থ ও মর্যাদা রক্ষা করে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।
এছাড়াও, এলজিইডি কর্তৃক নির্মিত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারের দ্বিতল মার্কেট ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে এবং কালীতলা-হোগলাকান্দি দুই কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি ফলক উদ্বোধনও করেন।
পরে এলজিআরডি মন্ত্রী মুন্সীগঞ্জ শহরের মোল্লারচর বাঁশ-কাঠের পুল পরিদর্শন করেন এবং শহরের সার্কিট হাউস মিলনায়তনে মুন্সীগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ জন সংসদ সদস্য, যেমন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। ৬ জন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যও এতে অংশ নেন। মতবিনিময় সভাটিতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফী। আরও দুইজন বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের সুপার মো. মেনহাজুল আলম ও জেলা পরিষদ প্রশাসক একেএম ইরাদত মানু।
বক্তৃতার সময় বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বক্তব্য রাখেন। মতবিনিময়ের শুরুতে জুলাই যোদ্ধাদের হাতে অনুদান বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন