প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান থাকায়, বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে টানা কয়েক দিন ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি ফিরেছিল।
কিন্তু, বায়ুদূষণের তালিকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশির রাজধানী ঢাকা চতুর্থ অবস্থানে রয়েছে। ঢাকার বায়ুমান স্কোর ১৪৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুসারে, বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, যার বায়ুমান স্কোর ১৬৮। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, যার স্কোর ১৬০। তৃতীয় স্থানে কঙ্গো রাজধানী কিনশাসা আছে, যার বায়ুমান স্কোর ১৫৯, এটি ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। এছাড়া, তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান, যার বায়ুমান স্কোর ১৩১।
আইকিউএয়ারের স্কোরের মান অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভাল হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ মনে করা হয় এবং এতে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতর এবং অন্যদের বাড়ির বাইরে কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন