প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকবিরোধী অভিযানে সাফল্যের স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস।
কিশোরগঞ্জ জেলা পুলিশের জুলাই ২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। এ অর্জনের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষরিত প্রশংসাপত্র এসআই সুজন বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়েছে।
গত ১৮ আগস্ট দেওয়া ওই প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, জুলাই মাসে মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। কুলিয়ারচর থানায় দায়িত্ব পালনের সময় এসআই সুজন বিশ্বাস মাদকবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনায় সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন। মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারিদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণে তাঁর তৎপরতা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
জেলা পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়ায় কুলিয়ারচর থানার পুলিশ সদস্যদের মধ্যেও সন্তোষ দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এসআই সুজন বিশ্বাস বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি কুলিয়ারচর থানার পুরো টিমের অর্জন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার হবে। সবার সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে চাই।”
পুলিশ কর্মকর্তারা মনে করছেন, মাদকবিরোধী অভিযানে মাঠপর্যায়ে পুলিশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা পর্যায়ে এ ধরনের স্বীকৃতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে এবং মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন