প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এই সময় তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক ও নৈতিকতার শিক্ষা এবং পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে।
ফারজানা শারমিন আরও বলেন, সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না, যদি আমরা নিজেদের জায়গা থেকে পরিবর্তন না হই। বর্তমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা উল্লেখ করেন। মানুষের হলিস্টিক ওয়েলবিইং, মেন্টাল ফিটনেস ও ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
প্রতিমন্ত্রী বলেছেন, ‘আজকের প্রোগ্রামটা খুবই ভালো একটি উদ্যোগ। আমরা ভাবি সমাজ পরিবর্তন করবো। সমাজ পরিবর্তন করতে যে সব কিছু প্রয়োজন, তার মধ্যে আজকের উদ্যোগ একটি অত্যাবশ্যকীয় অংশ। এজন্য ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।’
তিনি ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’ বইটির প্রশংসা করে বলেন, আমি চাইব এরকম একটি বই আমার লাইব্রেরিতে থাকুক। বইয়ের কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে, যা মানুষ আসলে চিন্তা করবে না। ‘চিন্তা আমার শত্রু নয়’-এটি ডক্টর মেজবাহর স্টেটমেন্ট। আমাদের কাছে চিন্তা মানে দুশ্চিন্তা, রাতে ঘুম না হওয়া এবং খাওয়া দাওয়া না হওয়া। যদি এই বইটিকে ধারণ করতে পারি, তা হলে দারুণ এক সূচনা হবে।
ফারজানা শারমিন বলেন, ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক কিছু শিখি, কিন্তু ভাল কিছু শেখাও যে সম্ভব, তা ভুলে গেছি। যদি নিজেকে ভালোবাসি এবং রিয়ালাইজ করি; যদি মনে করি ‘আই ক্যান ডু ইট’, তাহলে আসলেই কাজটি করতে পারব। এজন্য আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান হোসেন। এছাড়াও বিভিন্ন পেশা ও ক্ষেত্রের ব্যক্তিবর্গ, লেখক, মাস্টার কোচ এবং অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন