প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে অবস্থিত উপসাগরীয় দেশগুলোর ঘাঁটিগুলোতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র নতুন সামরিক উপস্থিতি নিয়ে পরিকল্পনা করছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুয়েত ও সৌদি আরবে সামরিক উপস্থিতি কমানোর চিন্তা-ভাবনা করছেন মার্কিন কর্মকর্তারা। পাশাপাশি, ইরানের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাহরাইনের নৌঘাঁটি পুনর্নির্মাণের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে, পেন্টাগন এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ ঘোষণা করেনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটি ও কার্যক্রম ইসরাইলে স্থানান্তর করার পরিকল্পনাও রয়েছে। বিজ্ঞাপন
মার্কিন সেনা সদস্যদের কর্মরত ও সাবেক কর্মীদের, স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ এবং সামাজিক মাধ্যমের ফুটেজের ভিত্তিতে জানানো হয়েছে, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কমান্ড হেডকোয়ার্টার এবং অন্তত এক ডজন ভবন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফলে, মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লার মধ্যে থাকায় তাদের ঝুঁকি পুনর্মূল্যায়ন করার প্রয়োজন দেখা দিয়েছে।
সূত্র: যুক্তরাষ্ট্র
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন