প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের কচাকাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ মোঃ সুলতান মাহমুদ (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে কচাকাটা থানা পুলিশের একটি দল উপজেলার গাবতলা কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস জানান, মাদক প্রতিরোধে কচাকাটা থানা পুলিশ প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ৩৮ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন