প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আরএমপি সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে বোয়ালিয়া থানার উপশহর ১ নম্বর সেক্টরের কার্যক্রম নিষিদ্ধ পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস থেকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্ট থানার মৃত চান মিয়ার ছেলে মোঃ মিঠু (৪০)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই দিনে মালোপাড়া পুলিশ ফাঁড়ির আওতায় বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও দুটি গ্রেফতার করা হয়। তারা হলো, হোসনীগঞ্জ গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম অনিক (২০) এবং তার ভাই মোঃ ফাহদ হাসান মিম (১৯)।
ভ্রাম্যমাণ আদালত অনিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারায় তাদের এ সাজা প্রদান করা হয়।
মঙ্গলবার বিকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন