প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের হোসেনপুরে, কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক নবম শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম রাফি (১৫), যিনি স্থানীয় হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। রোববার (১২ জুলাই) বিকেলে পৌর শহরের উপজেলা কোয়ার্টারের সামনে এ মারাত্মক ঘটনা ঘটে।
রাফির বাড়ি নান্দাইল উপজেলার পাশে। আহত শিক্ষার্থী জানিয়েছেন, তার বাড়ি দূরে হওয়া কারণে, একদল কিশোর গ্যাং সদস্য প্রায়ই তার কাছে টাকা দাবি করত। রোববার, অর্ধবার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় তারা তার কাছে ২০ টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায়, তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার পেট ও হাতে আঘাত করে। ফলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন রাফিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বলেছেন, আহত শিক্ষার্থীর পেটে গভীর ক্ষত ছিল। হাসপাতালে আনার পর তার পেটে একাধিক সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন