প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার (৪ জুন) তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।
এ সফরের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এদিকে, আগামী শনিবার (৬ জুন) সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর।
বর্তমান সরকারের ক্ষমতায় আসার পর এটি তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বিদ্যমান রয়েছে।
তবে বিশেষত বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী তুরস্ক। হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা ইস্যুটি গুরুত্ব পাবে এমন আশা করা হচ্ছে।
এ দিকে চলতি বছর এপ্রিল মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সেই সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
ওই সফরের সময় দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ ও সহযোগিতা জোরদারের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ঢাকায় আসন্ন সফরটিকে সেই বৈঠকের ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে।
সর্বশেষ ২০২০ সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগলু বাংলাদেশ সফর করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন