প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীতে জুয়া খেলার সময় পুলিশের হাতে ১০ জন জুয়াড়ি গ্রেফতার হয়েছে। রবিবার (২৪ আগস্ট) রাত সোয়া ২টার দিকে বোয়ালিয়া থানার ভুবন মোহন পার্কের ভেতরে, সিটি কর্পোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এই অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৬ সেট প্লে-কার্ড (তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মোঃ বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়া গ্রামের মৃত তুলসী সরকারের ছেলে মিলন সরকার (৩০), রাজারহাতা (সিটি কলেজ) গ্রামের মৃত কাজী সাজ্জাদ হোসেনের ছেলে কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি বৌ বাজার গ্রামের মৃত মুসলিম সরদারের ছেলে মোঃ খোকন (৫৪), শিরোইল কলোনি (১ নম্বর গলি) গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে মোঃ হাবিবর রহমান (৬০), শিরোইল কলোনি গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ আইনুল হক (৫০), শিরোইল কলোনি (৩ নম্বর গলি) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল আলিম (৪৫), নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের মোঃ শুক্কুরের ছেলে রানা (৩৭) এবং একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে মেহেরাজ (৩২)।
সোমবার নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে, গ্রেফতারকৃতদের কাছ থেকে অনলাইন জুয়া এবং বেটিং অ্যাপসসহ চারটি স্মার্টফোন, সাতটি বাটন ফোন, ৬৬ সেট প্লে-কার্ড এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে এবং সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন