প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আওয়ামী মৎস্যজীবী লীগের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২ জুন) রাতে একটি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে, এ তথ্য জানিয়েছে খিলক্ষেত থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি ইসরাতুল আলম কিরণ (৪৩) আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর উত্তরের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। তিনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলক্ষেত থানার এসআই মো. আবু বকর সিদ্দিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পূর্ব নামাপাড়া এলাকায় একটি অভিযান চালান। অভিযানে ইসরাতুল আলম কিরনকে আটক করা হয়।
ইসরাতুল আলম কিরণের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখীল উপজেলার হরিপুর গ্রামে। বর্তমানে তিনি খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার আল আহসান প্যালেসে বসবাস করছিলেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খিলক্ষেত এলাকায় নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে একটি মামলা থাকায়, সেই মামলার কারণে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন