প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণে একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে এবং আরও অন্তত সাতজন আহত হয়েছেন। এ খবর জানিয়েছে এএফপি, যা ইসরাইলি সেনাবাহিনীর সূত্রে প্রকাশিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) ইসরাইলি সেনাবাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, গত বুধবার (১৭ জুন) দক্ষিণ লেবাননের লড়াইয়ের সময় একজন সেনা নিহত হন।
বিবৃতিতে বলা হয়েছে, বুধবার বিকেল ৫টায় ইসরাইলি সেনাবাহিনীর ৩৬তম ডিভিশনের একটি সেনা দল লিতানি নদীর পার দিয়ে হেঁটে যাওয়ার সময় হামলা হয়। বিবৃতি অনুযায়ী, ২৯ বছর বয়সী মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার ফিলিন ‘যুদ্ধে নিহত হয়েছেন’।
দক্ষিণ লেবাননে গত ২ মার্চ নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০ জনের বেশি ইসরাইলি সেনা নিহত হয়েছেন এবং এ সময় আহত হয়েছেন আরও ১,৩৪৭ সেনা।
বিবৃতিতে আরো বলা হয়েছে, একজন অফিসার, একজন রিজার্ভ অফিসার এবং একজন রিজার্ভ সেনা হালকা গুরুতর আহত হয়েছেন। এছাড়া একজন কমব্যাট নন-কমিশন্ড অফিসার, দুইজন রিজার্ভ সেনা এবং একজন নারী রিজার্ভ সেনা সামান্য আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং দক্ষিণ লেবনন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও, ইসরাইল দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। সর্বশেষ হামলায় একজন নিহত হন এবং আহত হন আরও দুইজন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ জুন) দক্ষিণ লেবাননের একটি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় একজন গাড়িচালক নিহত হন। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘোষণার পর এটি ছিল লেবাননে প্রথম প্রাণঘাতী ইসরাইলি হামলা।
এদিকে, ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার মনে করছে, সীমান্তবর্তী এসব এলাকা তাদের নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন