প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার দুর্গাপুরে পূর্ববিরোধের জেরে একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে প্রায় এক লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মো. মিয়া হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্গাপুর থানায় অভিযোগটি করেন মিয়া হোসেন (৫০)। তিনি উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেনকীফান্দা গ্রামের ইছব আলীর ছেলে।
অভিযোগে মিয়া হোসেন উল্লেখ করেন, একই গ্রামের মৃত আছমত আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (৫০) ও তাঁর স্ত্রী মোছা. অজুফা খাতুনের (৪৫) সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁরা তাঁর বাড়ির উত্তর পাশে থাকা মাছের খামারে কীটনাশক বা বিষ প্রয়োগ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
মিয়া হোসেনের ভাষ্য, সকাল সাড়ে ১০টার দিকে লোকমারফত খবর পেয়ে তিনি স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে খামারে গিয়ে দেখেন, পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে। এতে তাঁর খামারে থাকা দেশীয় প্রজাতির প্রায় এক লাখ টাকা মূল্যের মাছ মারা গেছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে মিয়া হোসেন ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, মাছের খামারে বিষ প্রয়োগের মতো ঘটনা মৎস্যচাষিদের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। তাই দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন