প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন টাইগার পেসার নাহিদ রানা। তিনি দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না। এ ছাড়া লিটন দাসের খেলার বিষয় নিয়েও রয়েছে শঙ্কা। শনিবার (২৫ জুলাই) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিসিবি।
অস্ট্রেলিয়া সিরিজের পূর্বে চোটের কারণে বিপাকে পড়েছে টাইগার শিবির। জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টির সময় চোট পেয়েছিলেন নাহিদ রানা। বোলিংয়ের সময় বাঁ পাশের সাইড স্ট্রেন (পাঁজরের পাশের পেশিতে) আঘাত পান নাহিদ। এই চোটের কারণে তিনি অজিদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অংশগ্রহণ করতে পারবেন না।
স্ক্যান করার মাধ্যমে তার গ্রেড-২ সাইড স্ট্রেন নিশ্চিত হয়েছে। আনুমানিক এক মাসের মতো সময় লাগবে তার সম্পূর্ণ সুস্থ হতে। ওয়ার্কলোড বৃদ্ধি করতে নাহিদ রানার আরও দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। সব মিলিয়ে প্রায় দুই মাসের মতো সময় লাগবে তার সুস্থতার জন্য।
প্রথম টেস্টে বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলামকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তার পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবে চলছে। আগামী ২৯ জুলাই থেকে তিনি আবার বোলিং শুরু করবেন। এরপর ১২ আগস্ট তার ফিটনেস মূল্যায়নের কথা রয়েছে। চিকিৎসকদের অনুমোদন ও নির্ধারিত ওয়ার্কলোড সম্পন্ন করতে পারলে দ্বিতীয় টেস্টের দলে তাকে বিবেচনা করা হবে।
একই পরিস্থিতিতে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। বাঁ পায়ের কাফ মাসলের চোটের কারণে তিনি প্রথম টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না। বর্তমানে তিনি সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পুনর্বাসন করছেন। পরিকল্পনা অনুযায়ী ২৮ জুলাই থেকে তিনি ধাপে ধাপে দৌড় ও কন্ডিশনিং কার্যক্রম শুরু করবেন। ১৩ আগস্ট তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে বিসিবি দ্বিতীয় টেস্ট থেকে তাকে দলে ফেরানোর আশা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন