প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও সম্পাদক মো. আব্দুল ওয়াহেদকে ‘মেডেল অব মেরিট’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।
বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননাগুলোর মধ্যে এটি একটি। সম্প্রতি বাংলাদেশ স্কাউটসের আহ্বায়ক মো. এহসানুল হক এবং সদস্য-সচিব মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) স্বাক্ষরিত এক সম্মাননাপত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সম্মাননাপত্রে উল্লেখ করা হয়েছে, স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে মো. আব্দুল ওয়াহেদের তৎকালীন ব্যক্তিগত প্রয়াস এবং অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ‘মেডেল অব মেরিট’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এই অর্জন নিয়ে মো. আব্দুল ওয়াহেদ বলেন, এই অ্যাওয়ার্ড পাওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট একটি নতুন উচ্চতায় পদার্পণ করেছে। তিনি মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা নিয়ে আশাবাদী যে, আগামীতেও তারা দেশ গঠন ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। তিনি আরো উল্লেখ করেন, তারা একটি সুন্দর স্কাউট দল বিশ্ববিদ্যালয়কে উপহার দেবেন এবং এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে রোভার স্কাউটের ছেলেমেয়েরা আরও বেশি উৎসাহিত হবে বলে মনে করছেন।
এছাড়া, আব্দুল ওয়াহেদ বর্তমানে যবিপ্রবির শরীর চর্চা ও শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন