প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে চাঁপাই বাউল ভক্তকুল নামে একটি স্থানীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় সাধু শাহজাহান চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভার মাধ্যমে। আলোচনায় বক্তব্য রাখেন জনপ্রিয় লোকজ নানা-নাতির গম্ভীরা গানের শিল্পী মাহবুবুল আলম, কবি আনিফ রুবেদ, আলাউদ্দিন সাধু, হুমায়ুন সাধু, তানভীর সাধু প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক ভক্ত কাওসার রিপন।
বক্তারা লালনের বাণী, জীবনদর্শন ও চেতনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতা নিয়েও তাঁদের আলোচনা উঠে আসে। আলোচনায় লালনের গান ও দর্শনের বিষয়বস্তুও উঠে আসে।
সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন আবুল কালাম ভাণ্ডারী, ইসমাইল ভাণ্ডারী, ইমন ভাণ্ডারী, শফিকুল ইসলাম, তাজ মোহাম্মদের নেতৃত্বে মহানন্দা শিল্পীগোষ্ঠীর শিল্পীসহ অন্যান্য শিল্পীরা। একক ও দলীয় লালনসংগীতে মঞ্চ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধু, বাউল, ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন