প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নাগেশ্বরী শহরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে থেকে যেকোনো চক্রান্ত মোকাবিলা করবে।
তিনি নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতিতে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন