প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাঠে নামার আগে যেন একটি লড়াই শুরু হলো, কথার লড়াই। যদিও জাপানের কোচের মন্তব্যের প্রতি এখনো পর্যন্ত ব্রাজিলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে আসুন শুনে নেওয়া যাক জাপানের কোচ হাজিমে মরিয়াসুর কি বক্তব্য।
জাপান এখন শেষ ৩২-এ ব্রাজিলের বিপরীতে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ২৯ জুনের ঐ ম্যাচ সম্পর্কে সংবাদ সম্মেলনে মরিয়াসু বলেন, প্রতিপক্ষ ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল হলেও তাদের পরাজিত করা এখন আমাদের জন্য সহজ হবে না।
তিনি বলেন, ‘আমরা প্রীতি ম্যাচে প্রমাণ করেছি, আমাদের হারানো এই সময় আর সহজ নয়। এটি আমাদের জন্য বড় অগ্রগতি। ব্রাজিল আসলে বিশ্বের অন্যতম সেরা একটি দল, আমরা তাদের প্রতি সম্মান রাখি। তবে ম্যাচে কি ঘটবে, তা আগে থেকে কেউ বলে দিতে পারে না। আমাদেরও জেতার সমান সুযোগ থাকবে।’
ব্রাজিল এবং জাপানের মধ্যে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ হয়েছে। এর ১১টি জিতেছে সেলেসাওরা, জাপান জয় পেয়েছে ১টিতে এবং বাকি দুটি ড্র হয়েছে। ‘সূর্যোদয়ের দেশ’ সর্বশেষ দেখায় ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করেছে।
এই আত্মবিশ্বাস থেকেই প্রতিপক্ষকে হারানোর লক্ষ্যে মরিয়াসু একটি ধরণের হুংকার দিয়েছেন। তিনি বলেন, ‘এটি একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল নিখুঁত একটি দল। কিন্তু আমি নিশ্চিত, আমাদেরও জেতার এবং পরের ধাপে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’
তবে মরিয়াসুর হুংকারের বাইরেও একটি মন্তব্য যা ব্রাজিলকে আঘাত করতে পারে। তিনি আর্জেন্টিনাকে ভালো দলের একটি সার্টিফিকেট দিয়েছেন। তবে তা বলার জন্য তিনি ব্রাজিলের কাছে ক্ষমা চাইছেন। ৫৭ বছর বয়সী কোচ বলেন, ‘আমি এখন চোখ বন্ধ করে আশা করব, এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই। কিন্তু আমি বলব, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ খেলছে। তবে এই কথা বলার জন্য ব্রাজিলের কাছে ক্ষমা চাচ্ছি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন