প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোসাইরহাটে বাংলাদেশ কোস্ট গার্ড সাম্প্রতিক প্রবল বর্ষণ ও বৈরি আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিশেষ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে। শরীয়তপুরে ৪৩০ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের উদ্যোগে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এ বিশেষ মেডিক্যাল ক্যাম্পে ৪৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
জনসেবার অংশ হিসেবে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন