প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বুধবার চট্টগ্রামে জশনে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।
সিএমপির পক্ষ থেকে র্যালির জন্য একটি নির্ধারিত রোডম্যাপও প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামীকাল বুধবার ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে ধর্মীয় র্যালি ও মাহফিল অনুষ্ঠিত হবে। জনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে এই আয়োজন সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম সিএমপি অধ্যাদেশ ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, মূর্তি বা কুশপুত্তলিকা প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।
আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মূল জশনে জুলুসের জন্য নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, সকাল ৮টায় নগরের ষোলশহরের আলমগীর খানকা কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে র্যালি শুরু হবে। র্যালিটি বিবিরহাটে গিয়ে বামে মোড় নিয়ে মুরাদপুরে পৌঁছাবে। সেখান থেকে ডানে মোড় নিয়ে ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে পুনরায় একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে গিয়ে সমবেত হবে।
সিএমপি জানিয়েছে, র্যালি চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে।
র্যালির শুরু থেকে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন