প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারীদের কর্মজীবনে প্রবেশ এবং দীর্ঘ বিরতির পর আবারও কাজে ফেরার সুযোগ তৈরি করতে হবে, শুধুমাত্র ডিগ্রি অর্জন করা যথেষ্ট নয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এ বিষয়ে মন্তব্য করেছেন যে নারীদের সক্ষমতা এবং স্বাবলম্বীতাই হবে আগামীর অর্থনৈতিক ভিত্তি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে ডা. জুবাইদা রহমান এই বক্তব্য দেন।
তিনি উল্লেখ করেন, ‘মাধ্যমিক স্তরেই প্রায় ৩৫ শতাংশ মেয়ে ঝরে পড়ছে, যা নারীর স্থায়ী অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করছে।’
ডা. জুবাইদা রহমান জানান, দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এখনও মূলধারার অর্থনীতির বাইরে রয়ে গেছে। তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নে শুধু শিক্ষার সুযোগ নিশ্চিত করাই যথেষ্ট নয়, প্রয়োজন শিক্ষা থেকে কর্মসংস্থান এবং নেতৃত্বের পর্যায় পর্যন্ত ধারাবাহিক সহযোগিতা।’
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্নাতক পর্যন্ত নারী ও মেয়েদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্বের দক্ষতা বিকাশের উপরও গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন