প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের কৃষ্ণপুর পাটনীরপাড় পাতলীপাড়া এলাকা থেকে রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী এনামুল হক ও তার দ্বিতীয় স্ত্রী কুলসুম রুপাকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ওই এলাকা থেকে রুমি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হকের সঙ্গে রুমি আক্তারের প্রথম বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। পরে এনামুল ঢাকায় কাজ করার সময় পার্শ্ববর্তী এলাকার কুলসুম রুপাকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই প্রথম স্ত্রী রুমি আক্তারের সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল বলে স্থানীয়রা জানান।
স্থানীয় গ্রাম পুলিশ নছিমউদ্দিন জানান, স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও এনামুল দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে তার বিরোধ চলছিল। একপর্যায়ে এনামুল প্রথম স্ত্রী ও সন্তানদের রেখে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস করছিলেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রুমি আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন