প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা বড় দুশ্চিন্তায় পড়েছে। দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ডান হাতের আঙুলে চোট পেয়ে তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও মার্তিনেজের ফেরা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে কোচ লিওনেল স্কালোনি বিকল্প পরিকল্পনা সাজাতে শুরু করেছেন।
আর্জেন্টিনার বিশ্বকাপে প্রথম ম্যাচ আলজেরিয়ার বিরুদ্ধে। যদি মার্তিনেজকে পাওয়া না যায়, তবে গোলবারের নিচে দায়িত্ব নিতে পারেন দলের অন্য দুটি গোলরক্ষক, গোরোনিমো রুলি ও হুয়ান মুসো। হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ দুটি স্কালোনির জন্য সম্ভাব্য বিকল্পদের যাচাইয়ের মঞ্চ হয়ে উঠতে পারে।
বর্তমানে মার্তিনেজের বিকল্প হিসেবে কিছুটা এগিয়ে রয়েছেন রুলি। তিনি ফরাসি ক্লাব লিগ আঁর দলের মার্শেইর হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন। জাতীয় দলের জার্সিতেও তার রয়েছে অভিজ্ঞতা। আর্জেন্টিনার হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুলি, যেখানে তিনি মাত্র দুটি গোল হজম করেছেন।
এছাড়া, রুলি ২০২২ সালের বিশ্বকাপ, ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয়ী আর্জেন্টিনা দলের সদস্যও ছিলেন।
অন্যদিকে, ইয়ান ওবালাকের চোটের কারণে মৌসুমের শেষ দিকে হুয়ান মুসো নিয়মিত সুযোগ পান অ্যাতলেতিকো মাদ্রিদে। সেই সুযোগ কাজে লাগিয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন তিনি। বর্তমানে আর্জেন্টিনার হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক।
মার্তিনেজের শারীরিক অবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গোলবারের দায়িত্ব নিয়ে আলোচনা চলতেই থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে স্কালোনিকে রুলি ও মুসোর মধ্যে একজনকে বেছে নিতে হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন