প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি গো-পোঁতা এলাকায়, রেলওয়ে থেকে লিজ নেওয়া তিনটি পুকুরে প্রায় তিন মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনার জন্য দুই মাছ চাষিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং জরিমানা আরোপ করেন।
জরিমানাপ্রাপ্তরা হলেন সান্তাহার উপজেলার সান্দিড়া গ্রামের দেলোয়ার হোসেন এবং একই গ্রামের ইউসুফ আলী।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাহিদ হোসেন জানান, রেলওয়ে থেকে পুকুর লিজ নিয়ে দেলোয়ার ও ইউসুফ মাছ চাষ করে আসছিলেন। তাঁরা তিনটি পুকুরে গোপনে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুকুরগুলোতে অভিযান পরিচালনা করে জাল দিয়ে প্রায় তিন মণ পিরানহা মাছ জব্দ করা হয়।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতে দেলোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা এবং ইউসুফ আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেছেন, ‘নিষিদ্ধ পিরানহা মাছের চাষ, বিক্রি ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে মাছ চাষি ও ব্যবসায়ীদের এ ধরনের মাছ চাষ ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন