প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরীর কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন অরণ্য-এর উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬’ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়, যেখানে ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধনের পাশাপাশি, কর্মসূচির অংশ হিসেবে সেখানে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা রোপণ করা হয়। এর পাশাপাশি, বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে চার শতাধিক ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক পরিবেশ রক্ষা ক্যাম্পেইন, বৃক্ষ প্রদর্শনী ও বিশেষ অতিথিদের আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের কাজে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং এটি জীববৈচিত্র্য রক্ষা, মাটি সংরক্ষণ ও বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আজিজুল ইসলাম মন্ডল উল্লেখ করেন, “একটি গাছ কেটে ফেললে তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপণ করতে হবে। তবেই পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্ত থাকার সুযোগ থাকবে।”
গাছ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তারা জানান, বিদ্যালয়ে এমন কর্মসূচির মাধ্যমে গাছের গুরুত্ব সম্পর্কে তাদের সচেতনতা বাড়ছে। পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানো ও পরিচর্যা করার প্রতি আগ্রহও তৈরি হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ্রী নিখিল চন্দ্র বর্মন, একজন একাডেমিক সুপারভাইজার। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, প্রভাষক, মধ্য কুমোরপুর গার্লস স্কুল এন্ড কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন ফুলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মুহাম্মদ আব্দুল কাদের, অরণ্যের উপদেষ্টা জনাব মোঃ নুর আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আব্দুস ছোবহান জুয়েল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আবু জোবায়েদ সাগর এবং সভাপতিত্ব করেন জনাব নুর মোহাম্মদ আল আমিন, অত্র বিদ্যালয়ের সভাপতি। আয়োজকেরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আয়োজিত এ কর্মসূচি এলাকায় পরিবেশবান্ধব উদ্যোগের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন