প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে আয়োজিত এ কর্মসূচির আওতায় ৪৮০টি পরিবার করে মোট ২,৪০০টি পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়। এতে মোট ৬০ হাজার কেজি চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এ সময় তাঁর রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাওসার আশাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন