প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার মাসিক সমন্বয় সভায় জনসেবার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার তাগিদ জেলা প্রশাসক দিয়েছেন। আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মাসিক সমন্বয় সভায় তিনি মূলত এ তাগিদ প্রদান করেন।
এ সভায় এলাকার সার্বিক উন্নয়ন কর্মকা-ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রমের সমন্বয় এবং জনসেবার মানোন্নয়ন সংক্রান্ত করণীয় নির্ধারণে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেছেন। তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। সভার আলোচনায় স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সরবরাহ, মহিলা ও শিশু উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।
বক্তারা সরকারের সেবার মান আরও উন্নত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া এবং উন্নয়ন কর্মকা- বাস্তবায়নের জন্য আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক আফরোজা পারভীন সমস্ত দপ্তরকে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সঙ্গে মাঠপর্যায়ে সেবার মান আরও বৃদ্ধি করতে হবে।’
সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং উন্নয়ন কর্মকা- আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় মতামত ও সুপারিশ তুলে ধরেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের জেলা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীদুল ইসলাম, রাজবাড়ী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. মামুনুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন