প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সড়কবাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তির ওপর অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্স যাওয়ার জন্য আবেদন করেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান (রিটন)। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ছিল ভিন্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি এই বিদেশ ভ্রমণের প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন। অন্যদিকে, রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামানের ভ্রমণ প্রস্তাবটি তিনি অনুমোদন করেছেন।
সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগের পাঠানো সারসংক্ষেপ পর্যালোচনা করার পর প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয় ও প্রেস উইংয়ের সূত্র থেকে এটি জানা গেছে।
তথ্য অনুযায়ী, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (ওএলএসি) পরিদর্শনের উদ্দেশ্যে এই দুই কর্মকর্তার বিদেশ সফরের আবেদন জমা পড়েছিল। এই প্রস্তাবের নথি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, ‘এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নয়, বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।’
সাথে সাথে প্রধানমন্ত্রী ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের ক্ষেত্রে বুয়েট এবং দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা গ্রহণের পরামর্শ দেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, প্রধানমন্ত্রী মূলত রাষ্ট্রীয় যেকোনো উন্নয়নমূলক কাজে প্রকৃত বিশেষজ্ঞদের যুক্ত করার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। যে কাজের সঙ্গে যাদের সরাসরি প্রাতিষ্ঠানিক বা পেশাগত সম্পর্ক নেই, তাদের বিদেশ ভ্রমণে পাঠিয়ে দেশের রাষ্ট্রীয় অর্থের অপচয় করে দেওয়ার বিরুদ্ধে তিনি তীব্র বিরোধিতা করেছেন।
এর আগে, মশা নিয়ন্ত্রণ ব্যবস্থার পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও অন্যান্য কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও একইভাবে নাকচ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি মন্তব্য করেছিলেন, মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, দেশের কোনো ডোবার পাশে দাঁড়ালেই উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন