প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের পর নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ জন কর্মকর্তা ও সদস্যকে একসাথে বদলি করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে ময়মনসিংহের পুলিশ সুপার মো. কামরুল হাসান কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত ২১ থেকে ২৪ আগস্টের মধ্যে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, চারজন উপ-পরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং ১৭ জন কনস্টেবলকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। এর মানে হচ্ছে, গত চার দিনে ফাঁড়িটিতে কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যকেই বদলি করা হয়েছে।
তবে পুলিশ সুপার মো. কামরুল হাসান মন্তব্য করেছেন, ‘নির্দিষ্ট কোনো মিছিলের কারণে নয়, এটি নিয়মিত বদলির অংশ। গত চার দিনে ১ নম্বর ফাঁড়িতে কর্মরত মোট ২৭ জনকেই বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। এটি স্বাভাবিক বদলি।’
প্রসঙ্গত, গত ২১ আগস্ট সকালে ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় এলাকায় ঝটিকা মিছিল করেন ময়মনসিংহ যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে গাঙ্গিনারপাড় চৌরাস্তা মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যান।
এ ঘটনার পর ময়মনসিংহ যুবলীগের অন্তত ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন