প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মাজেদ আল খতিব সিরিয়ার নাগরিক হলেও তিনি বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ওই বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকায় ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাজেদ আল খতিবের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তাকে খাবার দিতে আসা ব্যক্তি। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় খাটের ওপর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, তিনি মারা গেছেন।
বাড়ির মালিক কে এম শাহাদাত খান বলেন, ‘মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে আমাদের বাসায় ভাড়া থাকতেন। তিনি খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করতেন এবং ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মাঝে মাঝে তার পরিবারের সদস্যরাও তার কাছে আসতেন। শুক্রবার তাকে খাবার দিতে গিয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে বিষয়টি আমাকে জানানো হয়। পরে আমি এসে দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘মৃত ব্যক্তি দ্বৈত নাগরিক ছিলেন। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং পরিবারও বাংলাদেশে রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। তার ছেলে পটুয়াখালীতে এসেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন