প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস ‘আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা’ এ প্রতিপাদ্যে উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালির শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এস.এম কাসেম।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য যে ক্ষতি হচ্ছে, তার জন্য দায়ী উন্নত বিশ্ব। এর ফলে আমরা ঘূর্ণিঝড়ের ঘটনায় ভুগছি, বিশ্ব উষ্ণায়নের কারণে দাবানলের সৃষ্টি হচ্ছে। সমুদ্রের লবণাক্ততা বেড়ে গেছে। আজকের পরিবেশ দিবসের এই বার্তা যেন সকলে কাজে লাগাতে পারে। তিনি বলেন, প্লাস্টিক বোতল, পলিথিনের কারণে বেশি ক্ষতি হচ্ছে। তাই বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে। সরকার পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষ রোপণের এবং খাল খননের সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সহকারী পুলিশ সুপার রুহুল আমীন হাওলাদার, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান ও পরিবেশ কর্মী আরিফুর রহমান।
সভা পরিচালনা করেন জেলা পরিবেশ কর্মকর্তা হেমায়েত মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন