প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে রাজপথের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে দলের একজন কর্মী থেকে দক্ষ সংগঠক হিসেবে প্রমাণ করতে পেরেছেন তিনি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, সাহায্য-সহযোগিতা করেছেন এবং প্রাণপণ চেষ্টা করেছেন দলের সুনাম অক্ষুণ্ণ রাখার। এভাবে কাজ করতে গিয়ে বহু মামলার আসামি হয়েছেন, যা সবারই জানা।
সাভার_সদর_ইউনিয়ন_স্বেচ্ছাসেবক_লীগের সভাপতি হিসেবে যে মানুষটিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই মানুষটি আর কেউ নন—সাভারের এক সময়ের জনপ্রিয় ব্যক্তি। কোনো পদ-পদবির জন্য নয়, বরং দলের ভাবমূর্তিকে অনন্য উচ্চতায় নিতে একজন কর্মীর মতো কাজ করে গেছেন তিনি। তিনি হলেন সাভার_ইউনিয়ন_স্বেচ্ছাসেবক_লীগের প্রতিষ্ঠাতা সভাপতি #সুজন_আহমেদ।
৫ আগস্ট ২০২৪-এর পর আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দের নামে একাধিক মামলা ও হামলার পাশাপাশি তিনিও মামলা-হামলার শিকার হয়েছেন বলে জানান। বসবাসরত এলাকায় মবের শিকার হওয়ার আতঙ্কে দেশ ছেড়ে অন্য দেশে যেতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি।
দেশের বাইরে থেকে সুজন আহমেদ জানান, “আমি দলীয় পদ পাওয়ার পর থেকে এবং তার আগেও দলকে সুসংগঠিত করতে কাজ করেছি। কিন্তু কখনোই দলের নাম ভাঙিয়ে অসৎভাবে অর্থ উপার্জন করিনি। খারাপ কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারেনি। বরং আমি যেমন নিজে পরিশ্রম করেছি, একই সঙ্গে নিজের পরিশ্রমের টাকা দিয়ে দলকে সুসংগঠিত করেছি। জনগণের সেবা করেছি, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।”
তিনি আরও বলেন, “হয়তো আমি দেশের বাইরে চলে এসেছি, তবে কোনো ভয় বা কারও ভীতির কারণে নয়। এলাকায় থাকলে মব সৃষ্টি হতে পারে, কোনো কিছু না করলেও প্রতিহিংসার শিকার হতে পারি—এই আশঙ্কায় বাইরে আছি। দলের জন্য সবসময় ছিলাম, আছি এবং থাকব।”
তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “মানুষের ক্ষতি করিনি, বরং দলকে সামনে রেখে মানুষের উপকারে নিজেকে উজাড় করে দিয়েছি। দলের জন্য, জনগণের জন্য যারা ভালো কাজ করেছে, জনগণও তাদের পাশে থাকবে। আশা করি, আগামীতেও দলের হয়ে কাজ করব এবং জনগণের পাশে থাকব।”
তিনি আরও জানান, বিদেশে অবস্থান করলেও নিজের পরিশ্রমের অর্থ থেকে দলের কর্মীদের প্রতি মাসে সহযোগিতা করে যাচ্ছেন। সেবার মাধ্যমে যেভাবে জনগণের ভালোবাসা অর্জন করেছি, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
ইনশাআল্লাহ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন