প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজনগরের ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগণের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে উপকারভোগীদের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বিতরণ করা হয়েছে। ৩রা মার্চ (সোমবার) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা উপকারভোগীদের হাতে রিকশার চাবি তুলে দেন। তিনি বলেন, “ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে তাদের স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।”
তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, সরকার ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য ভিক্ষুকদের এই রিকশা প্রদান করেছে। যদি কেউ এই সুবিধা গ্রহণ করে ফের ভিক্ষাবৃত্তি করেন, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, এবং মনসুরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন