প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুই মাদকসেবীকে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জুলাই) সকালে সাড়ে ১০টা সময় ফুলবাড়ী ধরলা সেতুর পূর্বপাড় এলাকায় টহলরত ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে প্রায় ১.৫০ গ্রাম গাঁজা তারা উদ্ধার করেন।
আটককৃত দুই ব্যক্তিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট জেলার নয়ারহাট ভাট্রী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ ফিরোজ হাসান (২৬)। তাকে ১০০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে একই জেলার সাপটানা উচাটারি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আলমগীর কবির (৪৫)-কে ১০০ টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসিন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন