প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মহানগরীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) শাখার বিশেষ অভিযানে মোট ১৭ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৬ জুন) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিশেষ অভিযানে বিএমপির ৪টি থানা ও ডিবি পুলিশের পৃথক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিম্নলিখিত অভিযুক্তদের আইনের আওতায় আনে:
২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত (জিআর/সিআর) ০৩ জন আসামিকে আটক করা হয়েছে।
পূর্বে দায়েরকৃত নিয়মিত মামলার আরও ০৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশ অধ্যাদেশে (বিএমপি অ্যাক্ট) আরও ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, গ্রেফতারকৃত মোট ১৭ জন অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে বিএমপির 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন