প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’ বলে উল্লেখ করেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের ক্যালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করার পরও ক্যালিবাফ সাফ জানিয়ে দেন যে এই জলপথের ওপর তেহরান তার পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখবে। খবরটি প্রকাশ করেছে আল-জাজিরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ক্যালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের সেবামূল্যের ক্ষেত্রে কেবল সাময়িকভাবে ৬০ দিনের একটি ছাড় দেয়া হয়েছে। তিনি আরও জানান, এর বাইরে জলপথটির ওপর ইরানের কর্তৃত্বে কোনো বদল হবে না। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ক্যালিবাফ বলেন, ‘এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান হরমুজ প্রণালিকে সামরিকীকরণ করেছে–এমন দাবি করে যুক্তরাষ্ট্রকে কোনো বিতর্ক বা কূটতর্ক সৃষ্টির সুযোগ আমরা দেব না।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে যেকোনো পরিস্থিতিতেই ইরান এই অবস্থান থেকে একচুলও পিছু হটবে না। হরমুজ প্রণালিকে ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে আখ্যায়িত করে ক্যালিবাফ বলেন, ‘চলমান যুদ্ধের মধ্যে এটি খোদার পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার। আর এটিই আমাদের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন