প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ওমানের শ্রমবাজার খুলে যাওয়া নিয়ে বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস করে কেউ যেন কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দেওয়া না করেন, সে জন্য অনুরোধ করছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস।
বুধবার মাস্কাটের বাংলাদেশ দূতাবাস ভিসাসংক্রান্ত একটি সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন প্রকাশিত একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’-এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার লক্ষ্য করা যাচ্ছে। এ প্রসঙ্গে জানানো হচ্ছে যে, উক্ত বিজ্ঞপ্তিটি ওমান সরকারের তরফ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার ঘোষণা নয়।
উক্ত বিজ্ঞপ্তির উদ্দেশ্য হলো আল ধাহিরাহ অঞ্চলের কৃষি শ্রমিকের চাহিদা নিরূপণের পর প্রয়োজন হলে কেবলমাত্র ধাহিরাহ এলাকার কৃষিকাজের জন্য সীমিত আকারে ভিসার অনুমোদন দেওয়া। বর্তমানে কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত করার ব্যাপারে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।
দূতাবাস জানিয়ে দিয়েছে, বর্তমানে ওমান সরকারের শ্রমবাজার পুনর্বিন্যাস ও ওমানাইজেশন নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিধি-নিষেধ কার্যকর রয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’-এ ধরনের বিভ্রান্তিকর প্রচারে বিশ্বাস করে কেউ যেন অর্থ প্রদান না করেন, সে বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
ওমানে কর্মসংস্থান ও ভিসা-সংক্রান্ত যেকোনো তথ্য নিশ্চিতভাবে শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস, মাস্কাট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি এবং ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্র থেকে যাচাই করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।
বাংলাদেশ দূতাবাস এবিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে যে কোনো অগ্রগতি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন