প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উল্লেখ করেছেন যে, ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রতিরোধ করা প্রয়োজন। এটি কেবল স্বাস্থ্যগত সমস্যা নয়, বরং আমাদের সকলের জন্য একটি মানবিক ও সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত হতে পারে।
আজ সোমবার গণযোগাযোগ অধিদপ্তরে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে তৃণমূল পর্যায়ে বিশেষ প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে তথ্য কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মাহবুবা ফারজানা বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য যে নির্দেশনা দিয়েছেন, তার আলোকে প্রচার কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে ময়লা আবর্জনা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশ বিস্তার রোধ করা প্রয়োজন।
মাহবুবা ফারজানা বলেন, তথ্য কর্মকর্তাদের অভিজ্ঞতার আলোকে জনগণকে সচেতন করার পাশাপাশি তাদেরকে সম্পৃক্ত ও উদ্ধুদ্ধ করে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের সফলতা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান স্বাগত বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. শাহ আলম বক্তব্য রাখেন। এ সময় ৬৮টি তথ্য অফিসের দপ্তর প্রধানগণ এবং সদর দপ্তরের কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন